Friday 16 October 2026

সর্বশেষ

সিতাইয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক, উদ্ধার এক রাউন্ড কার্তুজ।

উত্তরের হাওয়া, ১৫ অক্টোবর: আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। ধৃতের নাম সাদ্দাম হোসেন (৩৫)। তাঁর বাড়ি সিতাইয়ের চামটা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১২:৩০ নাগাদ সিতাই থানার কাছে খবর আসে, নেতাজি বাজার এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন এবং স্থানীয় মানুষকে হুমকি দিচ্ছেন। খবর পেয়েই এএসআই ইবনুল হাসানের নেতৃত্বে রাতের মোবাইল ভ্যানের পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।

সেখানে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে একটি দেশি হাতে তৈরি এক-শটার আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু করেছে সিতাই থানার পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে তদন্ত চলছে।

Thursday

সিতাইয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক, উদ্ধার এক রাউন্ড কার্তুজ।

Thursday : উত্তরের হাওয়া, ১৫ অক্টোবর: আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। ধৃতের নাম সাদ্দাম হোসেন (৩৫)। তাঁর বাড়ি সিতাইয়ের চামটা গ্রামে।

2026-10-15

কোচবিহারের বক্সিবাড়িতে বাড়ির তালা ভেঙে ১৫ ভরি সোনা চুরি, পুজোর মুখে চাঞ্চল্য।

Monday : উত্তরের হাওয়া, ১১ অক্টোবর: পুজোর মুখে কোচবিহার শহরের বক্সিবাড়ি এলাকায় বাড়ির তালা ভেঙে ১৫ ভরি সোনা চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জানা গিয়েছে, দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর ঘরের আলমারি ও শোকেসের তালা ভেঙে সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া সোনার পরিমাণ প্রায় ১৫ ভরি বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চুরির ঘটনায় কারা জড়িত এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুজোর আগে শহরের বুকে এই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

2026-10-12

গণতান্ত্রিক অধিকার রক্ষা ও প্রকৃত ভোটারদের তালিকাভুক্তির দাবিতে দিনহাটায় CPI(M) এর প্রতিবাদ মিছিল।

Thursday : উত্তরের হাওয়া, ১ অক্টোবর: গণতান্ত্রিক অধিকার রক্ষা, প্রকৃত ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিনহাটায় প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। বৃহস্পতিবার দিনহাটা শহরে দলীয় কর্মী-সমর্থকদের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এদিন দিনহাটার প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চৌপথী এলাকায় পৌঁছয়। মিছিল থেকে মূলত দুটি দাবি সামনে তুলে ধরা হয়। দলের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানানো হয়। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করার দাবিও তোলা হয়।

সিপিআইএমের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে। একইসঙ্গে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশনের সরকারি তথ্য অনুযায়ী, জ্ঞানেশ কুমার বর্তমানে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং তিনি ১৯ ফেব্রুয়ারি ২০২৫-এ ২৬তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা তারাপদ বর্মন, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, এন্দাদুল হক ও দেবেন বর্মন, দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী-সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী-সমর্থকরা।

2026-10-01

MJN মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠক, নিউরো-নেফ্রো ও ক্যাথ ল্যাব চালুর উদ্যোগ।

Tuesday : উত্তরের হাওয়া, ২৯ সেপ্টেম্বর: কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। রোগীদের চিকিৎসা পরিষেবা আরও উন্নত ও সহজলভ্য করার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

কিছুদিন আগে কোচবিহারে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউরোলজি বিভাগ, নেফ্রোলজি বিভাগ এবং ক্যাথ ল্যাবরেটরি তৈরির বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছিলেন। সেই বিষয়গুলিকে সামনে রেখেই এদিন এম জে এন মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হাসপাতালকে আরও আধুনিক করে তোলা, নিউরোলজি ও নেফ্রোলজি বিভাগ চালু করা এবং ক্যাথ ল্যাবরেটরি তৈরির পাশাপাশি রোগীদের চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গিয়েছে, নিউরোলজি, নেফ্রোলজি এবং ক্যাথ ল্যাব চালুর জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি DIPHL পরিষেবা দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

রোগীদের সুবিধার কথা মাথায় রেখে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, পরিষেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, এমএসভিপি, বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস-সহ অন্যান্যরা। কোচবিহারের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

2026-09-29

দিনহাটা

ইনকিলাব সমাবেশের প্রচারে দিনহাটায় দেওয়াল লিখন।

Saturday : উত্তরের হাওয়া, ১২ সেপ্টেম্বর: আগামী ২০ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ইনকিলাব সমাবেশকে সফল করার লক্ষ্যে দিনহাটা শহর লোকাল কমিটির উদ্যোগে জোরকদমে চলছে প্রচারাভিযান। শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে সমাবেশের প্রচার চালাচ্ছেন সংগঠনের কর্মী-সমর্থকেরা।

দেওয়াল লিখনের পাশাপাশি দিনহাটার বিভিন্ন স্থানীয় দাবি সমাবেশের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দিনহাটা-২ নম্বর ব্লক ও সিতাইয়ে কলেজ, দিনহাটায় স্টেডিয়াম, যুবসমাজের জন্য কর্মসংস্থান, গীতালদহে আন্তর্জাতিক করিডোর এবং গোসানিমারিতে পর্যটন হাব তৈরির দাবি উল্লেখযোগ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিকে বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই প্রচারাভিযান। দেওয়ালে দেওয়ালে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অধিকার রক্ষা এবং মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তুলে ধরা হচ্ছে।

ইনকিলাব সমাবেশকে সফল করতে আগামী দিনেও দিনহাটা শহর ও সংলগ্ন এলাকায় প্রচারাভিযান চালানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাহেবগঞ্জে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক, উদ্ধার ওয়ান-শটার ও তাজা গুলি।

Thursday : উত্তরের হাওয়া, ৩ সেপ্টেম্বর: সাহেবগঞ্জ থানার পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে দেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি-সহ গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সাহেবগঞ্জ থানার অন্তর্গত খোচাবাড়ি এলাকার বাসিন্দা আতোয়ার রহমান-কে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি তৈরি ওয়ান-শটার আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট এবং আর্মস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৯-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অস্ত্রটির উৎস, কার কাছ থেকে এটি সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

পুলিশের এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং বেআইনি অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনেও জোরদার করা হবে বলে জানা গিয়েছে।

উত্তর করলায় ৮৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার, যুবক গ্রেপ্তার।

Wednesday : উত্তরের হাওয়া, ২ সেপ্টেম্বর: কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার অন্তর্গত উত্তর করলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। অভিযানে ৪টি প্যাকেটে থাকা মোট ৮৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবলু শেখ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত সুকারুরকুঠি গ্রামে।

অভিযানটি পরিচালিত হয় সাহেবগঞ্জের বিডিও এবং সাহেবগঞ্জ থানার ওসি-র উপস্থিতিতে। মাদকের পাশাপাশি একটি পালসার ১২৫ মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতকে গ্রেপ্তার করে উদ্ধার হওয়া মাদক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোচবিহার

কোচবিহারের বক্সিবাড়িতে বাড়ির তালা ভেঙে ১৫ ভরি সোনা চুরি, পুজোর মুখে চাঞ্চল্য।

Monday : উত্তরের হাওয়া, ১১ অক্টোবর: পুজোর মুখে কোচবিহার শহরের বক্সিবাড়ি এলাকায় বাড়ির তালা ভেঙে ১৫ ভরি সোনা চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জানা গিয়েছে, দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর ঘরের আলমারি ও শোকেসের তালা ভেঙে সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া সোনার পরিমাণ প্রায় ১৫ ভরি বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চুরির ঘটনায় কারা জড়িত এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুজোর আগে শহরের বুকে এই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

MJN মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠক, নিউরো-নেফ্রো ও ক্যাথ ল্যাব চালুর উদ্যোগ।

Tuesday : উত্তরের হাওয়া, ২৯ সেপ্টেম্বর: কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। রোগীদের চিকিৎসা পরিষেবা আরও উন্নত ও সহজলভ্য করার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

কিছুদিন আগে কোচবিহারে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউরোলজি বিভাগ, নেফ্রোলজি বিভাগ এবং ক্যাথ ল্যাবরেটরি তৈরির বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছিলেন। সেই বিষয়গুলিকে সামনে রেখেই এদিন এম জে এন মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হাসপাতালকে আরও আধুনিক করে তোলা, নিউরোলজি ও নেফ্রোলজি বিভাগ চালু করা এবং ক্যাথ ল্যাবরেটরি তৈরির পাশাপাশি রোগীদের চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গিয়েছে, নিউরোলজি, নেফ্রোলজি এবং ক্যাথ ল্যাব চালুর জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি DIPHL পরিষেবা দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

রোগীদের সুবিধার কথা মাথায় রেখে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, পরিষেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, এমএসভিপি, বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস-সহ অন্যান্যরা। কোচবিহারের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

ইনকিলাব সমাবেশের প্রচারে দিনহাটায় দেওয়াল লিখন।

Saturday : উত্তরের হাওয়া, ১২ সেপ্টেম্বর: আগামী ২০ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ইনকিলাব সমাবেশকে সফল করার লক্ষ্যে দিনহাটা শহর লোকাল কমিটির উদ্যোগে জোরকদমে চলছে প্রচারাভিযান। শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে সমাবেশের প্রচার চালাচ্ছেন সংগঠনের কর্মী-সমর্থকেরা।

দেওয়াল লিখনের পাশাপাশি দিনহাটার বিভিন্ন স্থানীয় দাবি সমাবেশের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দিনহাটা-২ নম্বর ব্লক ও সিতাইয়ে কলেজ, দিনহাটায় স্টেডিয়াম, যুবসমাজের জন্য কর্মসংস্থান, গীতালদহে আন্তর্জাতিক করিডোর এবং গোসানিমারিতে পর্যটন হাব তৈরির দাবি উল্লেখযোগ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিকে বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই প্রচারাভিযান। দেওয়ালে দেওয়ালে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অধিকার রক্ষা এবং মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তুলে ধরা হচ্ছে।

ইনকিলাব সমাবেশকে সফল করতে আগামী দিনেও দিনহাটা শহর ও সংলগ্ন এলাকায় প্রচারাভিযান চালানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

‘সেরা পাঠক’ রুমাইশাকে বিদ্যালয়ের বিশেষ সংবর্ধনা।

Friday : উত্তরের হাওয়া, ১০ সেপ্টেম্বর: গ্রন্থাগার দিবসে ‘বেস্ট রিডার অফ দ্য ইয়ার’ সম্মান পাওয়ার পর এবার নিজ বিদ্যালয়ের পক্ষ থেকেও সংবর্ধনা পেল কৃতিত্বী ছাত্রী রুমাইশা পারভিন। ময়নাগুড়ি হাই স্কুলের দশম শ্রেণির এই ছাত্রীর সাফল্যে গর্বিত বিদ্যালয় পরিবার।

সম্প্রতি কোচবিহার রাষ্ট্রীয় গ্রন্থাগারে সাধারণ গ্রন্থাগার দিবসের অনুষ্ঠানে রুমাইশাকে সেরা পাঠকের সম্মান দেওয়া হয়। মোবাইলের প্রতি পড়ুয়াদের আসক্তির সময়েও পড়াশোনা ও টিউশনের ফাঁকে নিয়মিত গ্রন্থাগারে গিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে শুকাটবাড়ির বাসিন্দা রুমাইশা।

তার এই সাফল্যকে উৎসাহিত করতে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা সভার। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ্ত কর রুমাইশার ভূয়সী প্রশংসা করে বলেন, বইয়ের প্রতি তার গভীর অনুরাগ অন্য পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণার।

সংবর্ধনা পেয়ে রুমাইশা জানায়, বিদ্যালয় ও শিক্ষকদের সহযোগিতা তাকে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

শিক্ষক দিবসে আল হোসেন মিশনে শ্রদ্ধা, শিক্ষক-ছাত্রের বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার।

Saturday : উত্তরের হাওয়া, ৫ সেপ্টেম্বর: প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আল হোসেন মিশনে পালিত হলো শিক্ষক দিবস। এদিন রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে মিশনের শিক্ষকরা বক্তব্য রাখেন। শিক্ষক-শিক্ষার্থীর আদর্শিক সম্পর্ক, শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং ভবিষ্যৎ জীবনে শিক্ষকের সঠিক দিকনির্দেশনা ও স্নেহের গুরুত্ব তুলে ধরা হয়।

ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে আনন্দমুখর ও অনুপ্রেরণাদায়ক। রাধাকৃষ্ণনের আদর্শকে সামনে রেখে শিক্ষক-ছাত্রের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।চাইলে এটিকে ৫০ শব্দে আরও ঝরঝরে নিউজ কপি বা আরও আকর্ষণীয় ৫টি শিরোনাম করে দিতে পারি।

রাজ্য

MJN মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠক, নিউরো-নেফ্রো ও ক্যাথ ল্যাব চালুর উদ্যোগ।

Tuesday : উত্তরের হাওয়া, ২৯ সেপ্টেম্বর: কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। রোগীদের চিকিৎসা পরিষেবা আরও উন্নত ও সহজলভ্য করার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

কিছুদিন আগে কোচবিহারে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউরোলজি বিভাগ, নেফ্রোলজি বিভাগ এবং ক্যাথ ল্যাবরেটরি তৈরির বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছিলেন। সেই বিষয়গুলিকে সামনে রেখেই এদিন এম জে এন মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হাসপাতালকে আরও আধুনিক করে তোলা, নিউরোলজি ও নেফ্রোলজি বিভাগ চালু করা এবং ক্যাথ ল্যাবরেটরি তৈরির পাশাপাশি রোগীদের চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গিয়েছে, নিউরোলজি, নেফ্রোলজি এবং ক্যাথ ল্যাব চালুর জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি DIPHL পরিষেবা দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

রোগীদের সুবিধার কথা মাথায় রেখে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, পরিষেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, এমএসভিপি, বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস-সহ অন্যান্যরা। কোচবিহারের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

‘সেরা পাঠক’ রুমাইশাকে বিদ্যালয়ের বিশেষ সংবর্ধনা।

Friday : উত্তরের হাওয়া, ১০ সেপ্টেম্বর: গ্রন্থাগার দিবসে ‘বেস্ট রিডার অফ দ্য ইয়ার’ সম্মান পাওয়ার পর এবার নিজ বিদ্যালয়ের পক্ষ থেকেও সংবর্ধনা পেল কৃতিত্বী ছাত্রী রুমাইশা পারভিন। ময়নাগুড়ি হাই স্কুলের দশম শ্রেণির এই ছাত্রীর সাফল্যে গর্বিত বিদ্যালয় পরিবার।

সম্প্রতি কোচবিহার রাষ্ট্রীয় গ্রন্থাগারে সাধারণ গ্রন্থাগার দিবসের অনুষ্ঠানে রুমাইশাকে সেরা পাঠকের সম্মান দেওয়া হয়। মোবাইলের প্রতি পড়ুয়াদের আসক্তির সময়েও পড়াশোনা ও টিউশনের ফাঁকে নিয়মিত গ্রন্থাগারে গিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে শুকাটবাড়ির বাসিন্দা রুমাইশা।

তার এই সাফল্যকে উৎসাহিত করতে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা সভার। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ্ত কর রুমাইশার ভূয়সী প্রশংসা করে বলেন, বইয়ের প্রতি তার গভীর অনুরাগ অন্য পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণার।

সংবর্ধনা পেয়ে রুমাইশা জানায়, বিদ্যালয় ও শিক্ষকদের সহযোগিতা তাকে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

হেমতাবাদে উতজাআস ও নস্যশেখ উন্নয়ন পরিষদের যৌথ আলোচনা সভা।

Wednesday : উত্তরের হাওয়া, ৯ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে ৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গ তফসিল জাতি উপজাতি সংগঠন (উতজাআস) এবং পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমত, আসন্ন জনগণনায় মাতৃভাষা হিসেবে কামতাপুরী ভাষার অন্তর্ভুক্তি এবং দ্বিতীয়ত, এসআইআর (SIR) প্রক্রিয়ায় বিচারাধীন বৈধ ভোটারদের দ্রুত জেলাভিত্তিক শুনানির মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি।

অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. বজলে রহমান, রঞ্জনা রায়, রণজিৎ রায়, আব্দুল কালাম ও আমিনুল ইসলাম। বক্তারা সংশ্লিষ্ট বিষয়গুলিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান এবং বৃহত্তর জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

শিক্ষক দিবসের ভোজ ঘিরে তুমুল উত্তেজনা! ছাত্রদের মারধরে রক্তাক্ত প্রধানশিক্ষক, আটকে দেওয়া হল পুলিশও।

Tuesday : উত্তরের হাওয়া, ৮ সেপ্টেম্বর: শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত খাওয়াদাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি জেলা স্কুল। অভিযোগ, ছাত্রদের একাংশের মারধরে রক্তাক্ত হন স্কুলের প্রধানশিক্ষক ধর্মচাদ বারুই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আহত প্রধানশিক্ষককে উদ্ধার করতে আসা পুলিশকেও বাধার মুখে পড়তে হয়।

জানা গিয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, দশম শ্রেণির কিছু পড়ুয়ার দাবি ছিল, তাদের এই আয়োজনের হিসাবের মধ্যে রাখা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষকদের কাছে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

শিক্ষকদের অভিযোগ, একসময় ছাত্রদের একাংশ প্রধানশিক্ষকের উপর চড়াও হয়। মারধরের জেরে তাঁর কপাল ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আহত প্রধানশিক্ষককে উদ্ধার করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ প্রধানশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দীর্ঘ ২০ বছর পর পর্যটকদের জন্য খুলতে চলেছে ভুটানঘাট, নতুন পর্যটন সার্কিট গড়ার পরিকল্পনা বন দপ্তরের।

Friday : উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: প্রায় দুই দশক ধরে সাধারণ পর্যটকদের জন্য বন্ধ থাকা আলিপুরদুয়ারের ভুটানঘাট ফের খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। বৃহস্পতিবার এই বিষয়ে বড় ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। তিনি জানান, প্রয়োজনীয় অনুমতির জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। অনুমোদন মিললেই পর্যটকরা আবারও ভুটানঘাটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুধু ভুটানঘাট খুলে দেওয়াই নয়, হাতিপোতা ও ময়নাবাড়ি হয়ে ভুটানঘাট, কালীখোলা এবং অসম পর্যন্ত একটি নতুন পর্যটন সার্কিট তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রয়োজনে হাতিপোতা থেকে ময়নাবাড়ি পর্যন্ত জিপসি সাফারির ব্যবস্থাও করা হবে। পাশাপাশি ভুটান সরকারের সঙ্গে আলোচনা করে সীমান্তবর্তী এলাকায় আরও পর্যটন সম্ভাবনা তৈরি করার ভাবনাও রয়েছে।

ভুটানঘাট বক্সা জঙ্গলের কোর এলাকার মধ্যে অবস্থিত। রায়ডাক নদীর স্বচ্ছ জল, রঙিন পাহাড়, ঘন অরণ্য এবং বন্যপ্রাণের উপস্থিতি এই এলাকাকে অনন্য সৌন্দর্য দিয়েছে। একসময় কেএলও জঙ্গিদের ঘাঁটি এবং বন্যপ্রাণ সংরক্ষণের কারণে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে জঙ্গি কার্যকলাপ না থাকলেও বন বিভাগ ও এসএসবি-র কড়া নজরদারি রয়েছে।

বন দপ্তরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হবে ভুটানঘাট। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

দেশ

রেকর্ড ভিড়ের আশঙ্কা, গঙ্গাসাগর মেলা ঘিরে চূড়ান্ত প্রস্তুতিতে রাজ্য প্রশাসন।

Tuesday : উত্তরের হাওয়া, ২৩ ডিসেম্বরঃ প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। গঙ্গাসাগর মেলা শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। চলতি বছরে কুম্ভ মেলা না থাকায় সাগরতটে রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন। সেই ভিড় সামাল দিতে ও তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও রকম খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার।
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কচুবেড়িয়া ও গঙ্গাসাগর পয়েন্টে গিয়ে মন্ত্রী প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। বিশেষভাবে নজর দেওয়া হয় মুড়িগঙ্গা নদীর ড্রেজিং এবং অস্থায়ী জেটি নির্মাণের কাজে।
পরিদর্শন শেষে সেচমন্ত্রী জানান, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। এর ফলে জোয়ার-ভাটার উপর নির্ভরতা কমবে এবং দীর্ঘ সময় ভেসেল পরিষেবা চালু রাখা সম্ভব হবে। পাশাপাশি ড্রোন নজরদারি, সিসিটিভি বসানো ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিপুল সংখ্যক পুণ্যার্থীর জন্য অতিরিক্ত যাত্রীনিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে। নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যাতায়াত—সব দিক মাথায় রেখেই প্রস্তুতি চলছে। প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’।

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা।

Tuesday : উত্তরের হাওয়া, ৫ নভেম্বেরঃ ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দে। ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আনন্দ পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনিক কর্তারা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সময় বেশ কিছু শ্রমিক সিমেন্টের স্ল্যাবগুলির নীচে ছিলেন। সেতুটি ভেঙে পড়ায় বেশ কিছু শ্রমিক সেখানে আটকা থাকতে পারে বলে জানা গিয়েছে। ব্রিজের ভেঙে পড়া অংশের নীচ থেকে ইতিমধ্যেই একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে, আরও বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে করা হল পঁচাত্তর হাজার টাকা

Tuesday : উত্তরের হাওয়া, ২৩ জুলাই: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা। তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা। নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না। সেইসঙ্গে ঘোষণা, সময়ে TDS না দিলে অপরাধ নয়। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।

এডিজি বিএসএফ গুয়াহাটি সীমান্তের অধীনে কোচবিহার আন্তর্জাতিক সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা

Friday : উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ শ্রী রবি গান্ধী, ADG, পূর্বাঞ্চলীয় কমান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ গোপালপুর সেক্টর কোচবিহার সফরের সময়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ-এর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন আজ। এডিজি বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার বিএসএফ গোপালপুর পরিদর্শন করেন যেখানে তাকে এলাকার বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিএসএফ-এর গোপালপুর ও কোচবিহার সেক্টরের দায়িত্বের এলাকায় বিদ্যমান নদীপথ এবং বেড়িবিহীন সীমান্তের পরিস্থিতিও খতিয়ে দেখেন। শ্রী রবি গান্ধী, ADG সীমান্ত পরিদর্শন করেছেন মোতায়েন করা বর্ডারম্যানদের সাথে মতবিনিময় করেন এবং চ্যালেঞ্জিং পরিবেশে সীমানা রক্ষায় তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।

বিশ্ব

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি! তীব্রতা ৮.৮ রিখটার, সতর্কতা আমেরিকাতেও।

Wednesday : রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি! তীব্রতা ৮.৮ রিখটার, সতর্কতা আমেরিকাতেও। উত্তরের হাওয়া, ৩০ জুলাই ২০২৫: রাশিয়ার পূর্ব প্রান্তে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কামচাটকা উপদ্বীপ। বুধবার সকালে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার শক্তিশালী এই কম্পনের জেরে তীব্র সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো উপকূলে। বিশাল ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৪ মিটার। ঘটনায় এখনো পর্যন্ত প্রাণহানির খবর না মিললেও আতঙ্ক ছড়িয়েছে প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। এত গভীরতায় হওয়া সত্ত্বেও ভূমিকম্পের তীব্রতা ছিল বিপজ্জনক। কামচাটকা, হাওয়াই দ্বীপপুঞ্জ ও আশেপাশের উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস শুরু হয়। রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। বহু বাড়ির দেওয়াল ও ছাদে ফাটল দেখা গেছে, বিদ্যুৎ ও মোবাইল পরিষেবাও ব্যাহত হয়েছে।
জাপানে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সুনামি সতর্কতা। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, “সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।”
এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে আমেরিকার পশ্চিম উপকূল, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াই-এর মতো গুরুত্বপূর্ণ এলাকায়।
আন্তর্জাতিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সমুদ্রতীরবর্তী অঞ্চল খালি করা হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের সময় বাড়ির আসবাব পড়ে যাচ্ছে, দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, লোকজন রাস্তায় ছোটাছুটি করছে। তীব্রতা ও বিস্তৃতি বিচার করে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয়।

খেলা

নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিটের সাফল্য, কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেল ১৩ জন যুবক।

Friday : উত্তরের হাওয়া, ১৭ জানুয়ারি::নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিট থেকে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন মোট ১৩ জন যুবক। এই সাফল্যে এলাকাজুড়ে খুশির হাওয়া বইছে। চাকরিপ্রাপ্তরা হলেন সীমান্ত বর্মন, মানস বর্মন, চন্দন বর্মন, সুদীপ বর্মন, সৌরভ বর্মন, ছোটন সরকার, ভার্গব বর্মন, মুর্শিদ আলম, রাজীব রায়, রাজ বর্মন, বিক্রম বর্মন, গোপাল বর্মন ও অসীম বর্মন।

এই কৃতিত্বকে স্বীকৃতি জানাতে আজ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মর্নিং ইউনিটের প্রধান উপদেষ্টা কৃষ্ণ কান্ত ভৌমিক, সভাপতি শিরীষ বর্মন, কোষাধ্যক্ষ প্রসেনজিত ভৌমিক। এছাড়াও মনোতোষ বর্মন, পাপাই বর্মন, কেশব সরকার, বিপ্লব বর্মন সহ বহু সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চাকুরী প্রাপ্তরা জানান, নিয়মিত শরীরচর্চা, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আরও বেশি যুবককে কেন্দ্রীয় বাহিনীতে প্রস্তুত করার লক্ষ্যে নিগমানন্দ মর্নিং ইউনিট কাজ করে যাবে বলে জানানো হয়।

দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা

Tuesday : উত্তরের হাওয়া, ২জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গনে মিনি স্টেডিয়াম তৈরির কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে চড়ক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনাও হয় এদিন। জানা গেছে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৯৬ টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পাইওয়নিয়ার ক্লাবের সভাপতি ডঃ অমল বসাক সহ আরো অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম। খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ-সুবিধা মিলবে সেখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই মিনি স্টেডিয়াম পুরোপুরি ভাবে তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কতৃপক্ষের এমনটাই তিনি জানিয়েছেন। বলা বাহুল্য, ১৯৮৮ সালে দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারিতে স্টেডিয়াম তৈরির জন্য ৬ একর জমি কেনা হয়। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। রাজ্যের যুব কল্যাণ দফতরের দেওয়া আর্থিক বরাদ্দে ওই জমি কেনা হয়। সরকারি নিয়ম মেনেই মহকুমা ক্রীড়া সংস্থা এবং দিনহাটা–১ পঞ্চায়েত সমিতির মালিকাধীন বলে জমির ‘দলিল’ তৈরি হয়।তারপর প্রায় ৩৪ বছরেরও বেশি সময়কেটে গিয়েছে। সীমানা পাঁচিল ছাড়া স্টেডিয়াম তৈরির কিছুই হয়নি। তা নিয়ে বিস্তর বিতর্ক হলেও কেউই সমস্যার সমাধান করতে পারেননি। আদৌ কি সেই স্টেডিয়াম তৈরি হবে সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ঠিক তখনই দিনহাটা শহরের বুকে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজের সূচনা হলো এদিন। পুটিমারি সংলগ্ন এলাকায় সেই স্টেডিয়ামের বিষয় নিয়ে এদিন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্টেডিয়াম আর মিনি স্টেডিয়ামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সে সময় যারা সেখানে স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন সেই সময় হয়তো পরিকল্পনার খানিকটা খামতি ছিল। সেখানে গাড়ি পার্কিং, অ্যাপ্রোচ, প্রবেশ পথের কোনরকম চিন্তাভাবনা হয়নি। সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। তবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি ক্ষেত্রে সব কিছু ব্যবস্থায় থাকছে বলেও তিনি জানান। স্বাভাবিকভাবেই মিনি ইনডোর স্টেডিয়াম দিনহাটায় তৈরি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে খুশির হাওয়া এবং ক্রীড়া প্রেমীরা অত্যন্ত খুশি এমনটাই জানা গেছে।

তানিয়াকে সম্বর্ধনা দিল কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন

Tuesday : উত্তরের হাওয়া, ৪জুলাই: কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যা কুমারী তানিয়া কামতি কে। উল্লেখ্য দিনহাটার মেয়ে তানিয়া কামতি একজন অতি সাধারণ ট্যাক্সি ড্রাইভার এর মেয়ে। নিজের অধ্যবসায় ও সাধনার ফলে আজকে সে জাতীয় ফুটবল দলে স্থান পেয়েছে। বাংলাদেশের সদ্য সমাপ্ত সাফ কেমসে ভারতীয় মহিলা ফুটবল এর হয়ে অংশ নিয়েছিল তানিয়া কামতি। এই আন্তর্জাতিক স্তরের খেলায় তানিয়ার পারফরম্যান্স দিনহাটা কোচবিহার এমনকি পশ্চিমবাংলা তথা ভারতের মান উঁচু করে। আজ মঙ্গলবার বিকেল চারটায় কোচবিহারের স্টেডিয়াম সংলগ্ন ডিস্ট্রিক স্পোর্টস এসোসিয়েশনের সভাকক্ষে তাকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত। সহ-সভাপতি অমলেশ সরকার, সহ-সভাপতি তপন ঘোষ এবং সহ-সভাপতি অশোক হাজরা।

রাজনীতি

গণতান্ত্রিক অধিকার রক্ষা ও প্রকৃত ভোটারদের তালিকাভুক্তির দাবিতে দিনহাটায় CPI(M) এর প্রতিবাদ মিছিল।

Thursday : উত্তরের হাওয়া, ১ অক্টোবর: গণতান্ত্রিক অধিকার রক্ষা, প্রকৃত ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিনহাটায় প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। বৃহস্পতিবার দিনহাটা শহরে দলীয় কর্মী-সমর্থকদের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এদিন দিনহাটার প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চৌপথী এলাকায় পৌঁছয়। মিছিল থেকে মূলত দুটি দাবি সামনে তুলে ধরা হয়। দলের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানানো হয়। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করার দাবিও তোলা হয়।

সিপিআইএমের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে। একইসঙ্গে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশনের সরকারি তথ্য অনুযায়ী, জ্ঞানেশ কুমার বর্তমানে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং তিনি ১৯ ফেব্রুয়ারি ২০২৫-এ ২৬তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা তারাপদ বর্মন, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, এন্দাদুল হক ও দেবেন বর্মন, দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী-সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী-সমর্থকরা।

ইনকিলাব সমাবেশের প্রচারে দিনহাটায় দেওয়াল লিখন।

Saturday : উত্তরের হাওয়া, ১২ সেপ্টেম্বর: আগামী ২০ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ইনকিলাব সমাবেশকে সফল করার লক্ষ্যে দিনহাটা শহর লোকাল কমিটির উদ্যোগে জোরকদমে চলছে প্রচারাভিযান। শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে সমাবেশের প্রচার চালাচ্ছেন সংগঠনের কর্মী-সমর্থকেরা।

দেওয়াল লিখনের পাশাপাশি দিনহাটার বিভিন্ন স্থানীয় দাবি সমাবেশের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দিনহাটা-২ নম্বর ব্লক ও সিতাইয়ে কলেজ, দিনহাটায় স্টেডিয়াম, যুবসমাজের জন্য কর্মসংস্থান, গীতালদহে আন্তর্জাতিক করিডোর এবং গোসানিমারিতে পর্যটন হাব তৈরির দাবি উল্লেখযোগ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিকে বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই প্রচারাভিযান। দেওয়ালে দেওয়ালে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অধিকার রক্ষা এবং মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তুলে ধরা হচ্ছে।

ইনকিলাব সমাবেশকে সফল করতে আগামী দিনেও দিনহাটা শহর ও সংলগ্ন এলাকায় প্রচারাভিযান চালানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক তৃতীয়াংশ সমর্থনে কিশামত দশগ্রামে বিজেপির বোর্ড, প্রধান শিউলি বর্মন

Thursday : উত্তরের হাওয়া, ২৭ আগস্ট: দীর্ঘ জল্পনার অবসান। একের পর এক পঞ্চায়েত সদস্যের পদত্যাগের জেরে দিনহাটা-২ ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক উত্তেজনা। অবশেষে বৃহস্পতিবার বিডিও লাহমা ওয়াই ওয়াংদির উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সম্পন্ন হল বোর্ড গঠন প্রক্রিয়া। এক তৃতীয়াংশ সমর্থনের ভিত্তিতে কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বোর্ডের দখল নিল বিজেপি।
নতুন বোর্ডে প্রধান হিসেবে দায়িত্ব পেলেন শিউলি বর্মন এবং উপপ্রধান হলেন মাম্পি দাস। বোর্ড গঠনের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। আবির খেলায় মেতে ওঠেন তাঁরা, কার্যত অকাল হোলির পরিবেশ তৈরি হয় গ্রাম পঞ্চায়েত চত্বরে।
উল্লেখ্য, মোট ২০ জন পঞ্চায়েত সদস্যকে নিয়ে গঠিত কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের পর বিজেপির সদস্য ছিলেন চারজন এবং তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন ১৬ জন। তবে সরকার পরিবর্তনের পর তৃণমূলের নয়জন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেন। ফলে বর্তমানে সদস্য সংখ্যা দাঁড়ায় ১১ জনে। তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাতজন এবং বিজেপির চারজন সদস্য রয়েছেন।
এই পরিস্থিতিতে এক তৃতীয়াংশ সদস্যের সমর্থনের ভিত্তিতে বিজেপির হাতে বোর্ড চলে যায়। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরজুড়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বোর্ড গঠনকে ঘিরে দিনভর ছিল রাজনৈতিক উত্তেজনা। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া।

‘মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের’—অভিযোগ জানাতে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব।

Monday : উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ মাদক পাচার মামলায় একের পর এক বিজেপি নেতাকর্মীর গ্রেপ্তারি ঘিরে উত্তাল কোচবিহারের রাজনীতি। এই পরিস্থিতিতে ‘মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে’ অভিযোগ তুলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে দারস্থ হলেন ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব ও বিধায়করা। সোমবার দুপুরে জেলা সভাপতি অভিজিৎ বর্মন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী পুলিশ সুপারের দপ্তরে উপস্থিত হন। সেখানে তাঁরা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন। বিজেপি নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে তাঁদের কর্মীদের মাদক মামলায় জড়ানো হচ্ছে। তাঁদের অভিযোগ, জেলার সব পুলিশ নয়, কিছু সংখ্যক পুলিশ তৃণমূল নেতাকর্মীদের প্রভাবেই পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়টি জানাতেই তাঁরা পুলিশ সুপারের দপ্তরে আসেন বলে জানান। যদিও এদিন পুলিশ সুপারের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি, তবে অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি বিজেপির। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বৃহত্তর আন্দোলনে নামবে দল।

দিনহাটায় বিজেপিতে ভাঙন, গীতা রায় সরকার, চিত্রা রায়, রেজিনা খাতুন সহ ১৫ জন মহিলা নেত্রীর তৃণমূলে যোগদান।

Monday : উত্তরের হাওয়া, ১৯ জানুয়ারি: দিনহাটা মহকুমায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক মহিলা নেত্রী ও কর্মী। বিজেপি নেত্রী গীতা রায় সরকার, চিত্রা রায়, রেজিনা খাতুন-সহ মোট ১৫ জন মহিলা সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন।

এদিন যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন দিনহাটা ওয়ান বি ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী ডালিয়া চক্রবর্তী এবং জেলা পরিষদ সদস্যা শ্রাবণী ঝা। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়।

নবাগত সদস্যারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ, নারী ক্ষমতায়ন এবং জনমুখী রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, বিজেপির নীতিতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তাঁরা দল ছাড়তে বাধ্য হন।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই যোগদানের ফলে দিনহাটা মহকুমায় তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে এবং আগামী দিনে উন্নয়নের রাজনীতি আরও গতি পাবে।

রাশিফল

লাইফস্টাইল

Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2757873