Friday 16 October 2026

2026-09-11 | কোচবিহার,রাজ্য,পড়াশোনা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১০ সেপ্টেম্বর: গ্রন্থাগার দিবসে ‘বেস্ট রিডার অফ দ্য ইয়ার’ সম্মান পাওয়ার পর এবার নিজ বিদ্যালয়ের পক্ষ থেকেও সংবর্ধনা পেল কৃতিত্বী ছাত্রী রুমাইশা পারভিন। ময়নাগুড়ি হাই স্কুলের দশম শ্রেণির এই ছাত্রীর সাফল্যে গর্বিত বিদ্যালয় পরিবার।
সম্প্রতি কোচবিহার রাষ্ট্রীয় গ্রন্থাগারে সাধারণ গ্রন্থাগার দিবসের অনুষ্ঠানে রুমাইশাকে সেরা পাঠকের সম্মান দেওয়া হয়। মোবাইলের প্রতি পড়ুয়াদের আসক্তির সময়েও পড়াশোনা ও টিউশনের ফাঁকে নিয়মিত গ্রন্থাগারে গিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে শুকাটবাড়ির বাসিন্দা রুমাইশা।
তার এই সাফল্যকে উৎসাহিত করতে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা সভার। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ্ত কর রুমাইশার ভূয়সী প্রশংসা করে বলেন, বইয়ের প্রতি তার গভীর অনুরাগ অন্য পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণার।
সংবর্ধনা পেয়ে রুমাইশা জানায়, বিদ্যালয় ও শিক্ষকদের সহযোগিতা তাকে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
