Friday 16 October 2026

2026-09-12 | দিনহাটা ,কোচবিহার,রাজনীতি , | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১২ সেপ্টেম্বর: আগামী ২০ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ইনকিলাব সমাবেশকে সফল করার লক্ষ্যে দিনহাটা শহর লোকাল কমিটির উদ্যোগে জোরকদমে চলছে প্রচারাভিযান। শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে সমাবেশের প্রচার চালাচ্ছেন সংগঠনের কর্মী-সমর্থকেরা।
দেওয়াল লিখনের পাশাপাশি দিনহাটার বিভিন্ন স্থানীয় দাবি সমাবেশের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দিনহাটা-২ নম্বর ব্লক ও সিতাইয়ে কলেজ, দিনহাটায় স্টেডিয়াম, যুবসমাজের জন্য কর্মসংস্থান, গীতালদহে আন্তর্জাতিক করিডোর এবং গোসানিমারিতে পর্যটন হাব তৈরির দাবি উল্লেখযোগ্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিকে বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই প্রচারাভিযান। দেওয়ালে দেওয়ালে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অধিকার রক্ষা এবং মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তুলে ধরা হচ্ছে।
ইনকিলাব সমাবেশকে সফল করতে আগামী দিনেও দিনহাটা শহর ও সংলগ্ন এলাকায় প্রচারাভিযান চালানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
