Friday 28 August 2026

সর্বশেষ

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দিনহাটায় SFI–DYFI–AIDWA-র পদযাত্রা।

উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করার লক্ষ্যে দিনহাটায় পালিত হল রাখীবন্ধন উৎসব। SFI, DYFI ও AIDWA-র দিনহাটা শাখার উদ্যোগে শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় শহরজুড়ে।

দিনহাটা মহামায়া পাঠ থেকে শুরু হওয়া পদযাত্রা বড় মসজিদ পর্যন্ত পরিক্রমা করে। কর্মসূচির অংশ হিসেবে দিনহাটা মহিলা থানার আধিকারিক ও কর্মীদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। পাশাপাশি দিনহাটা থানার পুলিশকর্মী, মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়।

আয়োজকদের বক্তব্য, রাখীবন্ধন শুধু একটি উৎসব নয়, বরং মানুষে মানুষে ভালোবাসা, বিশ্বাস, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। বর্তমান সময়ে বিভাজন ও বিদ্বেষের বিরুদ্ধে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজাতা চক্রবর্তী, দেবযানী মিত্র, মুক্তা রায়, শুভ্রালোক দাস, সাহিনূর হক, সৌরভ চন্দ, রিপন মোদক, সাহিল রায়, দীপ সাহা-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

Friday

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দিনহাটায় SFI–DYFI–AIDWA-র পদযাত্রা।

Friday : উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করার লক্ষ্যে দিনহাটায় পালিত হল রাখীবন্ধন উৎসব। SFI, DYFI ও AIDWA-র দিনহাটা শাখার উদ্যোগে শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় শহরজুড়ে।

2026-08-28

দীর্ঘ ২০ বছর পর পর্যটকদের জন্য খুলতে চলেছে ভুটানঘাট, নতুন পর্যটন সার্কিট গড়ার পরিকল্পনা বন দপ্তরের।

Friday : উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: প্রায় দুই দশক ধরে সাধারণ পর্যটকদের জন্য বন্ধ থাকা আলিপুরদুয়ারের ভুটানঘাট ফের খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। বৃহস্পতিবার এই বিষয়ে বড় ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। তিনি জানান, প্রয়োজনীয় অনুমতির জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। অনুমোদন মিললেই পর্যটকরা আবারও ভুটানঘাটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুধু ভুটানঘাট খুলে দেওয়াই নয়, হাতিপোতা ও ময়নাবাড়ি হয়ে ভুটানঘাট, কালীখোলা এবং অসম পর্যন্ত একটি নতুন পর্যটন সার্কিট তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রয়োজনে হাতিপোতা থেকে ময়নাবাড়ি পর্যন্ত জিপসি সাফারির ব্যবস্থাও করা হবে। পাশাপাশি ভুটান সরকারের সঙ্গে আলোচনা করে সীমান্তবর্তী এলাকায় আরও পর্যটন সম্ভাবনা তৈরি করার ভাবনাও রয়েছে।

ভুটানঘাট বক্সা জঙ্গলের কোর এলাকার মধ্যে অবস্থিত। রায়ডাক নদীর স্বচ্ছ জল, রঙিন পাহাড়, ঘন অরণ্য এবং বন্যপ্রাণের উপস্থিতি এই এলাকাকে অনন্য সৌন্দর্য দিয়েছে। একসময় কেএলও জঙ্গিদের ঘাঁটি এবং বন্যপ্রাণ সংরক্ষণের কারণে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে জঙ্গি কার্যকলাপ না থাকলেও বন বিভাগ ও এসএসবি-র কড়া নজরদারি রয়েছে।

বন দপ্তরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হবে ভুটানঘাট। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

2026-08-28

পূর্ণিমার শুভক্ষণে খুঁটি পুজো, ‘কল্পলোক’ থিমে চমক আনছে শান্তি কুঠির ও ব্যায়ামাগার।

Friday : উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। সেই আবহেই রাখি পূর্ণিমার শুভক্ষণে কোচবিহারের ঐতিহ্যবাহী শান্তি কুঠির ও ব্যায়ামাগার ক্লাবের উদ্যোগে সম্পন্ন হল এবারের দুর্গাপুজোর খুঁটি পুজো। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল তাদের পুজোর প্রস্তুতি।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোর থিম ‘কল্পলোক’। প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে এক অভিনব পরিবেশ ও ভাবনা তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। খুঁটি পুজো উপলক্ষে এদিন ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায়, কোচবিহার কোতোয়ালি থানার আইসি-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও ক্লাব সদস্যরা। পুজোর সফল আয়োজনের জন্য প্রার্থনা করে পূজা-অর্চনা সম্পন্ন হয়। উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য নতুনত্ব ও আকর্ষণের সমন্বয়ে স্মরণীয় পুজো উপহার দেওয়ার চেষ্টা করা হবে।

খুঁটি পুজোর মধ্য দিয়েই এখন শুরু হয়ে গেল মণ্ডপ নির্মাণ ও থিম বাস্তবায়নের জোরকদম প্রস্তুতি।

2026-08-28

এক তৃতীয়াংশ সমর্থনে কিশামত দশগ্রামে বিজেপির বোর্ড, প্রধান শিউলি বর্মন

Thursday : উত্তরের হাওয়া, ২৭ আগস্ট: দীর্ঘ জল্পনার অবসান। একের পর এক পঞ্চায়েত সদস্যের পদত্যাগের জেরে দিনহাটা-২ ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক উত্তেজনা। অবশেষে বৃহস্পতিবার বিডিও লাহমা ওয়াই ওয়াংদির উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সম্পন্ন হল বোর্ড গঠন প্রক্রিয়া। এক তৃতীয়াংশ সমর্থনের ভিত্তিতে কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বোর্ডের দখল নিল বিজেপি।
নতুন বোর্ডে প্রধান হিসেবে দায়িত্ব পেলেন শিউলি বর্মন এবং উপপ্রধান হলেন মাম্পি দাস। বোর্ড গঠনের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। আবির খেলায় মেতে ওঠেন তাঁরা, কার্যত অকাল হোলির পরিবেশ তৈরি হয় গ্রাম পঞ্চায়েত চত্বরে।
উল্লেখ্য, মোট ২০ জন পঞ্চায়েত সদস্যকে নিয়ে গঠিত কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের পর বিজেপির সদস্য ছিলেন চারজন এবং তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন ১৬ জন। তবে সরকার পরিবর্তনের পর তৃণমূলের নয়জন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেন। ফলে বর্তমানে সদস্য সংখ্যা দাঁড়ায় ১১ জনে। তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাতজন এবং বিজেপির চারজন সদস্য রয়েছেন।
এই পরিস্থিতিতে এক তৃতীয়াংশ সদস্যের সমর্থনের ভিত্তিতে বিজেপির হাতে বোর্ড চলে যায়। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরজুড়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বোর্ড গঠনকে ঘিরে দিনভর ছিল রাজনৈতিক উত্তেজনা। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া।

2026-08-27

দিনহাটা

সিতাইয়ে পুলিশের সাফল্য, ৭৬ বোতল অবৈধ কফ সিরাপ সহ গ্রেফতার যুবক।

Tuesday : উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাতের অভিযানে মহেশের পাঠ এলাকা থেকে ৭৬ বোতল অবৈধ Eskuf কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম স্বপন বর্মন (২৫)। তাঁর বাড়ি মধ্য ভরালি এলাকায়, থানা সিতাই, জেলা কোচবিহার। দীর্ঘদিন ধরে অবৈধ কফ সিরাপ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
গোপন তথ্যের ভিত্তিতে সিতাই থানার পুলিশ দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার ও বাজেয়াপ্ত করে। ঘটনায় প্রাসঙ্গিক আইনে মামলা রুজু করা হয়েছে এবং ধৃতকে আদালতে পেশের প্রস্তুতি চলছে।
পুলিশের দাবি, মাদক ও অবৈধ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জোরদারভাবে চলবে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাত ধরে পথশ্রী -৪ প্রকল্পে কিশামত দশগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নতুন রাস্তার শুভ সূচনা।

Saturday : উত্তরের হাওয়া, ২৪ জানুয়ারি: কিশামত দশগ্রামে গ্রামীণ উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে কিশামত দশগ্রামে ২.৮ কিলোমিটার দীর্ঘ পথশ্রী ৪ প্রকল্পে পাকা রাস্তার শুভ সূচনা হয়। এই রাস্তা নির্মিত হবে কিশামত দশগ্রামের রিক্রিয়েশন ক্লাব থেকে মাসান পাট প্রাইমারি স্কুল পর্যন্ত।

দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ এই রাস্তাটির দাবিতে সরব ছিলেন। বর্ষার সময় কাঁচা রাস্তার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। নতুন পাকা রাস্তা নির্মিত হলে গ্রামবাসীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই পড়ুয়া, কৃষক, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের ক্ষেত্রেও বড় সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে।

রাস্তার শুভ সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য্য, জেলা পরিষদ সদস্য মুক্তি রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিভাস অধিকারী, গ্রাম পঞ্চায়েত প্রধান রিংকু রায় সহ একাধিক জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, রাজ্য সরকার গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। এই ধরনের রাস্তা নির্মাণ গ্রামের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি উল্লেখ করেন।

কোচবিহার

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দিনহাটায় SFI–DYFI–AIDWA-র পদযাত্রা।

Friday : উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করার লক্ষ্যে দিনহাটায় পালিত হল রাখীবন্ধন উৎসব। SFI, DYFI ও AIDWA-র দিনহাটা শাখার উদ্যোগে শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় শহরজুড়ে।

দিনহাটা মহামায়া পাঠ থেকে শুরু হওয়া পদযাত্রা বড় মসজিদ পর্যন্ত পরিক্রমা করে। কর্মসূচির অংশ হিসেবে দিনহাটা মহিলা থানার আধিকারিক ও কর্মীদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। পাশাপাশি দিনহাটা থানার পুলিশকর্মী, মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়।

আয়োজকদের বক্তব্য, রাখীবন্ধন শুধু একটি উৎসব নয়, বরং মানুষে মানুষে ভালোবাসা, বিশ্বাস, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। বর্তমান সময়ে বিভাজন ও বিদ্বেষের বিরুদ্ধে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজাতা চক্রবর্তী, দেবযানী মিত্র, মুক্তা রায়, শুভ্রালোক দাস, সাহিনূর হক, সৌরভ চন্দ, রিপন মোদক, সাহিল রায়, দীপ সাহা-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

পূর্ণিমার শুভক্ষণে খুঁটি পুজো, ‘কল্পলোক’ থিমে চমক আনছে শান্তি কুঠির ও ব্যায়ামাগার।

Friday : উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। সেই আবহেই রাখি পূর্ণিমার শুভক্ষণে কোচবিহারের ঐতিহ্যবাহী শান্তি কুঠির ও ব্যায়ামাগার ক্লাবের উদ্যোগে সম্পন্ন হল এবারের দুর্গাপুজোর খুঁটি পুজো। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল তাদের পুজোর প্রস্তুতি।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোর থিম ‘কল্পলোক’। প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে এক অভিনব পরিবেশ ও ভাবনা তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। খুঁটি পুজো উপলক্ষে এদিন ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায়, কোচবিহার কোতোয়ালি থানার আইসি-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও ক্লাব সদস্যরা। পুজোর সফল আয়োজনের জন্য প্রার্থনা করে পূজা-অর্চনা সম্পন্ন হয়। উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য নতুনত্ব ও আকর্ষণের সমন্বয়ে স্মরণীয় পুজো উপহার দেওয়ার চেষ্টা করা হবে।

খুঁটি পুজোর মধ্য দিয়েই এখন শুরু হয়ে গেল মণ্ডপ নির্মাণ ও থিম বাস্তবায়নের জোরকদম প্রস্তুতি।

এক তৃতীয়াংশ সমর্থনে কিশামত দশগ্রামে বিজেপির বোর্ড, প্রধান শিউলি বর্মন

Thursday : উত্তরের হাওয়া, ২৭ আগস্ট: দীর্ঘ জল্পনার অবসান। একের পর এক পঞ্চায়েত সদস্যের পদত্যাগের জেরে দিনহাটা-২ ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক উত্তেজনা। অবশেষে বৃহস্পতিবার বিডিও লাহমা ওয়াই ওয়াংদির উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সম্পন্ন হল বোর্ড গঠন প্রক্রিয়া। এক তৃতীয়াংশ সমর্থনের ভিত্তিতে কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বোর্ডের দখল নিল বিজেপি।
নতুন বোর্ডে প্রধান হিসেবে দায়িত্ব পেলেন শিউলি বর্মন এবং উপপ্রধান হলেন মাম্পি দাস। বোর্ড গঠনের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। আবির খেলায় মেতে ওঠেন তাঁরা, কার্যত অকাল হোলির পরিবেশ তৈরি হয় গ্রাম পঞ্চায়েত চত্বরে।
উল্লেখ্য, মোট ২০ জন পঞ্চায়েত সদস্যকে নিয়ে গঠিত কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের পর বিজেপির সদস্য ছিলেন চারজন এবং তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন ১৬ জন। তবে সরকার পরিবর্তনের পর তৃণমূলের নয়জন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেন। ফলে বর্তমানে সদস্য সংখ্যা দাঁড়ায় ১১ জনে। তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাতজন এবং বিজেপির চারজন সদস্য রয়েছেন।
এই পরিস্থিতিতে এক তৃতীয়াংশ সদস্যের সমর্থনের ভিত্তিতে বিজেপির হাতে বোর্ড চলে যায়। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরজুড়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বোর্ড গঠনকে ঘিরে দিনভর ছিল রাজনৈতিক উত্তেজনা। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া।

সবুজ বাঁচানোর বার্তা! রাজ আমলের তল্লী গাছে রাখি পরালেন পরিবেশপ্রেমী পিংকি রায়।

Thursday : উত্তরের হাওয়া, ২৭ আগস্ট: রাখিবন্ধন উৎসবকে একটু অন্যভাবে উদযাপন করে পরিবেশ রক্ষার অভিনব বার্তা দিলেন পরিবেশপ্রেমী পিংকি রায়। মানুষের হাতে রাখি পরানোর পাশাপাশি কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী তল্লী গাছে রাখি পরিয়ে গাছ রক্ষার অঙ্গীকার করলেন তিনি। তাঁর সঙ্গে এই কর্মসূচিতে সামিল হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও।
দীর্ঘ কয়েক বছর ধরে রাখিবন্ধন উপলক্ষে নিজের হাতে তৈরি বিশেষ রাখি নিয়ে গাছের কাছে পৌঁছে যান পিংকি রায়। এদিনও তল্লী গাছে রাখি পরিয়ে গাছকে পরিবারের সদস্যের মতো ভালোবাসা ও সুরক্ষা দেওয়ার বার্তা দেওয়া হয়।
পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতেও পরানো হয় সচেতনতামূলক রাখি। ‘মোবাইল ছাড়ো, বই পড়ো’-সহ বিভিন্ন বার্তা লেখা রাখির মাধ্যমে শিশু-কিশোরদের মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহী করার বার্তাও দেওয়া হয়।
পরিবেশ রক্ষার বার্তা আরও ছড়িয়ে দিতে এলাকার ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয় সবুজ চারা গাছ। ছাত্রছাত্রীদের হাতেও চারা গাছ, কলম ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। গাছ লাগানো ও গাছের পরিচর্যার প্রয়োজনীয়তা নিয়ে তাঁদের সচেতন করেন পিংকি রায়।
এই অভিনব উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। কর্মসূচিতে বিশেষভাবে সহযোগিতা করেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা।
পিংকি রায়ের এই উদ্যোগে একদিকে যেমন ঐতিহ্যবাহী তল্লী গাছ সংরক্ষণের বার্তা উঠে আসে, অন্যদিকে রাখিবন্ধনের মতো সামাজিক উৎসবকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিরও প্রয়াস দেখা যায়।
উদ্যোক্তাদের বার্তা—মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মতোই প্রকৃতির সঙ্গেও তৈরি হোক ভালোবাসা ও সুরক্ষার বন্ধন।

উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Thursday : উত্তরের হাওয়া, ২৭ আগস্ট: উত্তরবঙ্গের পাহাড়ি ও সীমান্তবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম, পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হতে পারে বাসিন্দাদের। উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে বর্ষা। নেপাল ও ভুটান সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া দফতর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে প্রস্তুত থাকতে এবং সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরও বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুরেও স্থানীয়ভাবে মেঘ ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। খোলা জায়গায় কর্মরত মানুষ এবং কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্য

দীর্ঘ ২০ বছর পর পর্যটকদের জন্য খুলতে চলেছে ভুটানঘাট, নতুন পর্যটন সার্কিট গড়ার পরিকল্পনা বন দপ্তরের।

Friday : উত্তরের হাওয়া, ২৮ আগস্ট: প্রায় দুই দশক ধরে সাধারণ পর্যটকদের জন্য বন্ধ থাকা আলিপুরদুয়ারের ভুটানঘাট ফের খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। বৃহস্পতিবার এই বিষয়ে বড় ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। তিনি জানান, প্রয়োজনীয় অনুমতির জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। অনুমোদন মিললেই পর্যটকরা আবারও ভুটানঘাটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুধু ভুটানঘাট খুলে দেওয়াই নয়, হাতিপোতা ও ময়নাবাড়ি হয়ে ভুটানঘাট, কালীখোলা এবং অসম পর্যন্ত একটি নতুন পর্যটন সার্কিট তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রয়োজনে হাতিপোতা থেকে ময়নাবাড়ি পর্যন্ত জিপসি সাফারির ব্যবস্থাও করা হবে। পাশাপাশি ভুটান সরকারের সঙ্গে আলোচনা করে সীমান্তবর্তী এলাকায় আরও পর্যটন সম্ভাবনা তৈরি করার ভাবনাও রয়েছে।

ভুটানঘাট বক্সা জঙ্গলের কোর এলাকার মধ্যে অবস্থিত। রায়ডাক নদীর স্বচ্ছ জল, রঙিন পাহাড়, ঘন অরণ্য এবং বন্যপ্রাণের উপস্থিতি এই এলাকাকে অনন্য সৌন্দর্য দিয়েছে। একসময় কেএলও জঙ্গিদের ঘাঁটি এবং বন্যপ্রাণ সংরক্ষণের কারণে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে জঙ্গি কার্যকলাপ না থাকলেও বন বিভাগ ও এসএসবি-র কড়া নজরদারি রয়েছে।

বন দপ্তরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হবে ভুটানঘাট। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Thursday : উত্তরের হাওয়া, ২৭ আগস্ট: উত্তরবঙ্গের পাহাড়ি ও সীমান্তবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম, পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হতে পারে বাসিন্দাদের। উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে বর্ষা। নেপাল ও ভুটান সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া দফতর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে প্রস্তুত থাকতে এবং সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরও বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুরেও স্থানীয়ভাবে মেঘ ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। খোলা জায়গায় কর্মরত মানুষ এবং কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

SIR-এ অনিয়মের অভিযোগে ৭ AERO সাসপেন্ড, প্রথমবার সরাসরি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের কড়া পদক্ষেপ।

Monday : উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে অনিয়মের অভিযোগে ৭ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। ১৩টি রাজ্যে SIR চললেও এই প্রথম সরাসরি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হল। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও পশ্চিম মেদিনীপুর—এই চার জেলার ক্যানিং পূর্ব, ময়নাগুড়ি, ডেবরা, সামশেরগঞ্জ, ফারাক্কা ও সুতি বিধানসভা এলাকার সঙ্গে যুক্ত ৭ আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রয়োজনীয় নথি খতিয়ে না দেখে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মতো গুরুতর অনিয়ম হয়েছে। SIR-এর শুনানি শেষ হতেই কমিশন ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দেয়। জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র মুখ্যসচিবকে চিঠি দিয়ে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আরও ৭ আধিকারিককে SIR-এর কাজ থেকে সরানো হয়েছে। রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় কমিশনের এই পদক্ষেপকে বেনজির বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সাতমাইল বাজারে ‘উন্নয়নের পাঁচালী, জনকল্যাণ প্রকল্পের খতিয়ান তুলে ধরল তৃণমূল

Saturday : উত্তরের হাওয়া, ১৪ ফেব্রুয়ারিঃ রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কোচবিহার ১(এ) ব্লকের ফলিমারী অঞ্চলের সাতমাইল বাজারে অনুষ্ঠিত হলো ‘উন্নয়নের পাঁচালী কর্মসূচি। শনিবার আয়োজিত এই সভায় এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের কোচবিহার জেলা মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। এছাড়াও ছিলেন কোচবিহার ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও অন্যান্য নেতৃত্ব। সভা থেকে গত কয়েক বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে নারীকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়। বক্তারা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন। তাঁদের দাবি, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর।

জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেলো তৃণমূল নেতা লুৎফর রহমানের। উত্তেজনায় রণক্ষেত্র গোশালা মোড়, জাতীয় সড়ক অবরোধ।

Wednesday : উত্তরের হাওয়া, ১১ ফেব্রুয়ারি: ফের রক্তাক্ত ৩১ নম্বর জাতীয় সড়ক। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা নেতা লুৎফর রহমানের। তিনি জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন।

জানা গিয়েছে, রাতে বাইকে করে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান। সেই সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক বা কন্টেইনার সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধাক্কার পর ঘাতক গাড়িটি বাইকটিকে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় লুৎফর রহমানের।

এই দুর্ঘটনায় তাঁর কন্যা গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মহলেও গভীর শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দেশ

রেকর্ড ভিড়ের আশঙ্কা, গঙ্গাসাগর মেলা ঘিরে চূড়ান্ত প্রস্তুতিতে রাজ্য প্রশাসন।

Tuesday : উত্তরের হাওয়া, ২৩ ডিসেম্বরঃ প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। গঙ্গাসাগর মেলা শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। চলতি বছরে কুম্ভ মেলা না থাকায় সাগরতটে রেকর্ডসংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন। সেই ভিড় সামাল দিতে ও তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও রকম খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার।
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কচুবেড়িয়া ও গঙ্গাসাগর পয়েন্টে গিয়ে মন্ত্রী প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। বিশেষভাবে নজর দেওয়া হয় মুড়িগঙ্গা নদীর ড্রেজিং এবং অস্থায়ী জেটি নির্মাণের কাজে।
পরিদর্শন শেষে সেচমন্ত্রী জানান, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। এর ফলে জোয়ার-ভাটার উপর নির্ভরতা কমবে এবং দীর্ঘ সময় ভেসেল পরিষেবা চালু রাখা সম্ভব হবে। পাশাপাশি ড্রোন নজরদারি, সিসিটিভি বসানো ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিপুল সংখ্যক পুণ্যার্থীর জন্য অতিরিক্ত যাত্রীনিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে। নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যাতায়াত—সব দিক মাথায় রেখেই প্রস্তুতি চলছে। প্রশাসনের লক্ষ্য একটাই—‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’।

তিন মাসে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধানের আশ্বাস নির্বাচন কমিশনের

Friday : উত্তরের হাওয়া, ৭ মার্চ: ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করবে তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে। তার দাবি, প্রতিটি বিধানসভায় ২০-৩০ হাজার ভুয়া ভোটার যুক্ত করা হচ্ছে। মমতা বলেন, "বাংলা বহিরাগতদের সম্মান করতে জানে, কিন্তু বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে দেবে না।" এদিকে, নির্বাচন কমিশনের সাফাই, একই এপিক নম্বর থাকলেই কোনো ভোটার ভুয়া প্রমাণিত হয় না। কারণ, রাজ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী ভোটারের ঠিকানা, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। তবুও, এই সমস্যা সমাধানে কমিশন তিন মাস সময় নিয়েছে। তৃণমূলের অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশন অফিসে বসে আধার কার্ডের তথ্য কারসাজির মাধ্যমে বাংলার ভোটারদের নামের সঙ্গে অন্য রাজ্যের ভোটারদের নাম যুক্ত করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর থাকা মানেই কারচুপি নয়, তবে বিভ্রান্তি দূর করতে তারা দ্রুত ব্যবস্থা নেবে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে, যেখানে তৃণমূল এটিকে ষড়যন্ত্র বলছে, আর কমিশন এটিকে প্রশাসনিক জটিলতা হিসেবে দেখছে।

ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা।

Tuesday : উত্তরের হাওয়া, ৫ নভেম্বেরঃ ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতু, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দে। ভাসাড়ের কাছে শ্রমিকরা বুলেট ট্রেনের জন্য সেতু নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই আনন্দ পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনিক কর্তারা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সময় বেশ কিছু শ্রমিক সিমেন্টের স্ল্যাবগুলির নীচে ছিলেন। সেতুটি ভেঙে পড়ায় বেশ কিছু শ্রমিক সেখানে আটকা থাকতে পারে বলে জানা গিয়েছে। ব্রিজের ভেঙে পড়া অংশের নীচ থেকে ইতিমধ্যেই একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে, আরও বেশ কয়েক জন শ্রমিক আটকে থাকতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে করা হল পঁচাত্তর হাজার টাকা

Tuesday : উত্তরের হাওয়া, ২৩ জুলাই: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বেতনভোগী সাধারণ নাগরিক এখনও পর্যন্ত নতুন করব্যবস্থাকে সেভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বেতন পান যাঁরা। তাই ২৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে কেনাকাটাও বাড়বে, সঙ্গে মানুষ সঞ্চয়ের দিকেও এগেবোন বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ইনকাম ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা। নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে , ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদ করে কোনও পরিবর্তনও করা হল না, সুরাহা করা হল না। সেইসঙ্গে ঘোষণা, সময়ে TDS না দিলে অপরাধ নয়। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস দিলেন সীতারমণ। দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।

এডিজি বিএসএফ গুয়াহাটি সীমান্তের অধীনে কোচবিহার আন্তর্জাতিক সীমান্তের অপারেশনাল প্রস্তুতির পর্যালোচনা

Friday : উত্তরের হাওয়া, ২৯ মার্চঃ শ্রী রবি গান্ধী, ADG, পূর্বাঞ্চলীয় কমান্ড, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ গোপালপুর সেক্টর কোচবিহার সফরের সময়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিএসএফ-এর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন আজ। এডিজি বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার বিএসএফ গোপালপুর পরিদর্শন করেন যেখানে তাকে এলাকার বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং ভারত-বাংলাদেশ সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। তিনি বিএসএফ-এর গোপালপুর ও কোচবিহার সেক্টরের দায়িত্বের এলাকায় বিদ্যমান নদীপথ এবং বেড়িবিহীন সীমান্তের পরিস্থিতিও খতিয়ে দেখেন। শ্রী রবি গান্ধী, ADG সীমান্ত পরিদর্শন করেছেন মোতায়েন করা বর্ডারম্যানদের সাথে মতবিনিময় করেন এবং চ্যালেঞ্জিং পরিবেশে সীমানা রক্ষায় তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।

বিশ্ব

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি! তীব্রতা ৮.৮ রিখটার, সতর্কতা আমেরিকাতেও।

Wednesday : রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি! তীব্রতা ৮.৮ রিখটার, সতর্কতা আমেরিকাতেও। উত্তরের হাওয়া, ৩০ জুলাই ২০২৫: রাশিয়ার পূর্ব প্রান্তে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কামচাটকা উপদ্বীপ। বুধবার সকালে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার শক্তিশালী এই কম্পনের জেরে তীব্র সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো উপকূলে। বিশাল ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৪ মিটার। ঘটনায় এখনো পর্যন্ত প্রাণহানির খবর না মিললেও আতঙ্ক ছড়িয়েছে প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। এত গভীরতায় হওয়া সত্ত্বেও ভূমিকম্পের তীব্রতা ছিল বিপজ্জনক। কামচাটকা, হাওয়াই দ্বীপপুঞ্জ ও আশেপাশের উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস শুরু হয়। রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। বহু বাড়ির দেওয়াল ও ছাদে ফাটল দেখা গেছে, বিদ্যুৎ ও মোবাইল পরিষেবাও ব্যাহত হয়েছে।
জাপানে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সুনামি সতর্কতা। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, “সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।”
এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে আমেরিকার পশ্চিম উপকূল, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াই-এর মতো গুরুত্বপূর্ণ এলাকায়।
আন্তর্জাতিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সমুদ্রতীরবর্তী অঞ্চল খালি করা হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের সময় বাড়ির আসবাব পড়ে যাচ্ছে, দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, লোকজন রাস্তায় ছোটাছুটি করছে। তীব্রতা ও বিস্তৃতি বিচার করে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয়।

খেলা

নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিটের সাফল্য, কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেল ১৩ জন যুবক।

Friday : উত্তরের হাওয়া, ১৭ জানুয়ারি::নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিট থেকে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন মোট ১৩ জন যুবক। এই সাফল্যে এলাকাজুড়ে খুশির হাওয়া বইছে। চাকরিপ্রাপ্তরা হলেন সীমান্ত বর্মন, মানস বর্মন, চন্দন বর্মন, সুদীপ বর্মন, সৌরভ বর্মন, ছোটন সরকার, ভার্গব বর্মন, মুর্শিদ আলম, রাজীব রায়, রাজ বর্মন, বিক্রম বর্মন, গোপাল বর্মন ও অসীম বর্মন।

এই কৃতিত্বকে স্বীকৃতি জানাতে আজ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মর্নিং ইউনিটের প্রধান উপদেষ্টা কৃষ্ণ কান্ত ভৌমিক, সভাপতি শিরীষ বর্মন, কোষাধ্যক্ষ প্রসেনজিত ভৌমিক। এছাড়াও মনোতোষ বর্মন, পাপাই বর্মন, কেশব সরকার, বিপ্লব বর্মন সহ বহু সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চাকুরী প্রাপ্তরা জানান, নিয়মিত শরীরচর্চা, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আরও বেশি যুবককে কেন্দ্রীয় বাহিনীতে প্রস্তুত করার লক্ষ্যে নিগমানন্দ মর্নিং ইউনিট কাজ করে যাবে বলে জানানো হয়।

দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা

Tuesday : উত্তরের হাওয়া, ২জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গনে মিনি স্টেডিয়াম তৈরির কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে চড়ক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনাও হয় এদিন। জানা গেছে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৯৬ টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পাইওয়নিয়ার ক্লাবের সভাপতি ডঃ অমল বসাক সহ আরো অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিনি ইনডোর স্টেডিয়াম। খেলাধুলার বিভিন্ন রকম সুযোগ-সুবিধা মিলবে সেখানে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই মিনি স্টেডিয়াম পুরোপুরি ভাবে তৈরি করে দিলেও দেখভালের দায়িত্বে থাকবে ক্লাব কতৃপক্ষের এমনটাই তিনি জানিয়েছেন। বলা বাহুল্য, ১৯৮৮ সালে দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারিতে স্টেডিয়াম তৈরির জন্য ৬ একর জমি কেনা হয়। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। রাজ্যের যুব কল্যাণ দফতরের দেওয়া আর্থিক বরাদ্দে ওই জমি কেনা হয়। সরকারি নিয়ম মেনেই মহকুমা ক্রীড়া সংস্থা এবং দিনহাটা–১ পঞ্চায়েত সমিতির মালিকাধীন বলে জমির ‘দলিল’ তৈরি হয়।তারপর প্রায় ৩৪ বছরেরও বেশি সময়কেটে গিয়েছে। সীমানা পাঁচিল ছাড়া স্টেডিয়াম তৈরির কিছুই হয়নি। তা নিয়ে বিস্তর বিতর্ক হলেও কেউই সমস্যার সমাধান করতে পারেননি। আদৌ কি সেই স্টেডিয়াম তৈরি হবে সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ঠিক তখনই দিনহাটা শহরের বুকে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজের সূচনা হলো এদিন। পুটিমারি সংলগ্ন এলাকায় সেই স্টেডিয়ামের বিষয় নিয়ে এদিন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্টেডিয়াম আর মিনি স্টেডিয়ামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সে সময় যারা সেখানে স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন সেই সময় হয়তো পরিকল্পনার খানিকটা খামতি ছিল। সেখানে গাড়ি পার্কিং, অ্যাপ্রোচ, প্রবেশ পথের কোনরকম চিন্তাভাবনা হয়নি। সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। তবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি ক্ষেত্রে সব কিছু ব্যবস্থায় থাকছে বলেও তিনি জানান। স্বাভাবিকভাবেই মিনি ইনডোর স্টেডিয়াম দিনহাটায় তৈরি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে খুশির হাওয়া এবং ক্রীড়া প্রেমীরা অত্যন্ত খুশি এমনটাই জানা গেছে।

তানিয়াকে সম্বর্ধনা দিল কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন

Tuesday : উত্তরের হাওয়া, ৪জুলাই: কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যা কুমারী তানিয়া কামতি কে। উল্লেখ্য দিনহাটার মেয়ে তানিয়া কামতি একজন অতি সাধারণ ট্যাক্সি ড্রাইভার এর মেয়ে। নিজের অধ্যবসায় ও সাধনার ফলে আজকে সে জাতীয় ফুটবল দলে স্থান পেয়েছে। বাংলাদেশের সদ্য সমাপ্ত সাফ কেমসে ভারতীয় মহিলা ফুটবল এর হয়ে অংশ নিয়েছিল তানিয়া কামতি। এই আন্তর্জাতিক স্তরের খেলায় তানিয়ার পারফরম্যান্স দিনহাটা কোচবিহার এমনকি পশ্চিমবাংলা তথা ভারতের মান উঁচু করে। আজ মঙ্গলবার বিকেল চারটায় কোচবিহারের স্টেডিয়াম সংলগ্ন ডিস্ট্রিক স্পোর্টস এসোসিয়েশনের সভাকক্ষে তাকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত। সহ-সভাপতি অমলেশ সরকার, সহ-সভাপতি তপন ঘোষ এবং সহ-সভাপতি অশোক হাজরা।

রাজনীতি

এক তৃতীয়াংশ সমর্থনে কিশামত দশগ্রামে বিজেপির বোর্ড, প্রধান শিউলি বর্মন

Thursday : উত্তরের হাওয়া, ২৭ আগস্ট: দীর্ঘ জল্পনার অবসান। একের পর এক পঞ্চায়েত সদস্যের পদত্যাগের জেরে দিনহাটা-২ ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক উত্তেজনা। অবশেষে বৃহস্পতিবার বিডিও লাহমা ওয়াই ওয়াংদির উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সম্পন্ন হল বোর্ড গঠন প্রক্রিয়া। এক তৃতীয়াংশ সমর্থনের ভিত্তিতে কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বোর্ডের দখল নিল বিজেপি।
নতুন বোর্ডে প্রধান হিসেবে দায়িত্ব পেলেন শিউলি বর্মন এবং উপপ্রধান হলেন মাম্পি দাস। বোর্ড গঠনের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। আবির খেলায় মেতে ওঠেন তাঁরা, কার্যত অকাল হোলির পরিবেশ তৈরি হয় গ্রাম পঞ্চায়েত চত্বরে।
উল্লেখ্য, মোট ২০ জন পঞ্চায়েত সদস্যকে নিয়ে গঠিত কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের পর বিজেপির সদস্য ছিলেন চারজন এবং তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন ১৬ জন। তবে সরকার পরিবর্তনের পর তৃণমূলের নয়জন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেন। ফলে বর্তমানে সদস্য সংখ্যা দাঁড়ায় ১১ জনে। তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাতজন এবং বিজেপির চারজন সদস্য রয়েছেন।
এই পরিস্থিতিতে এক তৃতীয়াংশ সদস্যের সমর্থনের ভিত্তিতে বিজেপির হাতে বোর্ড চলে যায়। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরজুড়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বোর্ড গঠনকে ঘিরে দিনভর ছিল রাজনৈতিক উত্তেজনা। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া।

‘মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের’—অভিযোগ জানাতে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব।

Monday : উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ মাদক পাচার মামলায় একের পর এক বিজেপি নেতাকর্মীর গ্রেপ্তারি ঘিরে উত্তাল কোচবিহারের রাজনীতি। এই পরিস্থিতিতে ‘মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে’ অভিযোগ তুলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে দারস্থ হলেন ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব ও বিধায়করা। সোমবার দুপুরে জেলা সভাপতি অভিজিৎ বর্মন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী পুলিশ সুপারের দপ্তরে উপস্থিত হন। সেখানে তাঁরা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন। বিজেপি নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে তাঁদের কর্মীদের মাদক মামলায় জড়ানো হচ্ছে। তাঁদের অভিযোগ, জেলার সব পুলিশ নয়, কিছু সংখ্যক পুলিশ তৃণমূল নেতাকর্মীদের প্রভাবেই পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়টি জানাতেই তাঁরা পুলিশ সুপারের দপ্তরে আসেন বলে জানান। যদিও এদিন পুলিশ সুপারের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি, তবে অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি বিজেপির। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বৃহত্তর আন্দোলনে নামবে দল।

দিনহাটায় বিজেপিতে ভাঙন, গীতা রায় সরকার, চিত্রা রায়, রেজিনা খাতুন সহ ১৫ জন মহিলা নেত্রীর তৃণমূলে যোগদান।

Monday : উত্তরের হাওয়া, ১৯ জানুয়ারি: দিনহাটা মহকুমায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক মহিলা নেত্রী ও কর্মী। বিজেপি নেত্রী গীতা রায় সরকার, চিত্রা রায়, রেজিনা খাতুন-সহ মোট ১৫ জন মহিলা সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন।

এদিন যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন দিনহাটা ওয়ান বি ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী ডালিয়া চক্রবর্তী এবং জেলা পরিষদ সদস্যা শ্রাবণী ঝা। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়।

নবাগত সদস্যারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ, নারী ক্ষমতায়ন এবং জনমুখী রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, বিজেপির নীতিতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তাঁরা দল ছাড়তে বাধ্য হন।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই যোগদানের ফলে দিনহাটা মহকুমায় তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে এবং আগামী দিনে উন্নয়নের রাজনীতি আরও গতি পাবে।

দিনহাটায় মহিলা তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালী’ ও অভিষেকের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে।

Friday : উত্তরের হাওয়া, ৯ জানুয়ারি: তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে শুক্রবার দিনহাটা ভিলেজ–২ অঞ্চলের দ্বিতীয় খণ্ড ভাংণী এলাকায় ২৭১ নম্বর বুথে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শুচিস্মিতা দত্ত শর্মা, দিনহাটা ওয়ান বি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-নেত্রী ডালিয়া চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। গ্রামের বহু মহিলা কর্মসূচিতে অংশ নেন।

নেতৃত্বরা রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, নারী উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুফল তুলে ধরেন। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের বিস্তারিত আলোচনা করা হয়।

এদিনের কর্মসূচির মধ্য দিয়েই আগামী ১৩ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সামনে রেখে প্রস্তুতি সভাও আয়োজন করা হয়। সভায় সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেওয়া হয়।

৯ ডিসেম্বর কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাসমেলার মাঠে ঐতিহাসিক জনসভার প্রস্তুতি তুঙ্গে।

Sunday : উত্তরের হাওয়া, ৩০ নভেম্বরঃ রাজ্যজুড়ে SIR–এর উত্তেজনার মধ্যেই কোচবিহারের রাজনৈতিক আবহ আরও গরম হতে চলেছে। আগামী ৯ ডিসেম্বর কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানিয়েছেন, এবারের রাসমেলা জনসভাকে “ঐতিহাসিক” করে তুলতেই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে সভা।
এর আগে ৩ ডিসেম্বর গাজোল কলেজ মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। একের পর এক জেলায় তৃণমূলনেত্রীর সভা স্পষ্ট করে দিচ্ছে—বিধানসভা নির্বাচনের আগে ঘুঁটি সাজাতে চান তিনি নিজেই।
কোচবিহার জেলায় সংগঠনে নতুন উদ্যম আনতেই এবার জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। জেলা জুড়ে ফাঁকফোকর বুজিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে মরিয়া নেতৃত্ব। অন্যদিকে, পিছিয়ে নেই বিজেপিও—SIR প্রক্রিয়া কী প্রভাব ফেলবে সীমান্তবর্তী কোচবিহারের রাজনীতিতে, তা নিয়ে রাজনৈতিক মহলে চরম কৌতূহল।
রাজ্যজুড়ে SIR–এর চাপ ও বিতর্ক চললেও, মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে কোচবিহারের তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দলের মতে—মুখ্যমন্ত্রীর উপস্থিতি সংগঠনে “নতুন প্রাণ” দেবে।

রাশিফল

লাইফস্টাইল

Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2751333